টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান-ইংল্যান্ডকে পেছনে ফেলল বাংলাদেশ

আপলোড সময় : ১৩-০৫-২০২৬ , আপডেট সময় : ১৩-০৫-২০২৬

যেন এক ঢিলে দুই পাখি মারল বাংলাদেশ। মিরপুর টেস্টে পাকিস্তানকে হারিয়ে প্রতিপক্ষকে আরেকটি জায়গায় ছিটকে ফেলেছে। ১০৪ রানের জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে সুখবর পেয়েছে বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সিরিজ শুরু করেছিল ৮ নম্বরে থেকে।

 
আজকের জয়ে ৬ নম্বরে উঠে গেছে নাজমুল হোসেন শান্তর দল। তাতে পেছনে পড়েছে পাকিস্তান। শুধু পাকিস্তান নয়, ২০২৫-২৭ সাইকেলে বাংলাদেশের পরে আছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মতো দলও।

এই চক্রে এখন পর্যন্ত ৩ টেস্ট খেলেছে বাংলাদেশ।

 
ফল একটি করে জয় হার ও ড্র। শতকরার হিসেবে বাংলাদেশের পয়েন্ট ৪৪.৪৪। অন্যদিকে সমান ৩ ম্যাচ খেলা পাকিস্তানের শতকরা পয়েন্ট ৩৩.৩৩। যথাক্রমে পরের দুই স্থানে আছে ইংল্যান্ড (১০ টেস্টে ৩১.৬৭) ও ওয়েস্ট ইন্ডিজ (৮ টেস্টে ৪.১৭)।

 

শীর্ষে আছে অস্ট্রেলিয়া। সাবেক চ্যাম্পিয়দের শতকরা পয়েন্ট ৮৭.৫০। ম্যাচ খেলেছে ৮টি। সিরিয়াল অনুযায়ী পরের চার স্থানে আছে নিউজিল্যান্ড (৩ টেস্টে ৭৭.৭৮), দক্ষিণ আফ্রিকা (৪ টেস্টে ৭৫.০০), শ্রীলঙ্কা (২ টেস্টে ৬৬.৬৭) ও ভারত (৯ টেস্টে ৪৮.১৫)।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :