লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের এক মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অপপ্রচার ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।
শুক্রবার ৫ জুন বিকেলে মান্দারী ইউনিয়নের মোহাম্মনগর এলাকায় স্কুলমাঠে এ সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। জহির উদ্দীন অভিরখিল দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও মান্দারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাষ্টার জহির উদ্দীন জানান, ইতালি প্রবাসী জসিম উদ্দিনের পরিবার, সংবাদ সম্মেলন ডেকে জহির উদ্দীন ও তার আহত দুই ভাগিনার বিরুদ্ধে হামলা ও চাঁদাবাজির অভিযোগ করেন। এসব অভিযোগ মিথ্যা বলে দাবী করেন ভুক্তভোগী জহির উদ্দীন।
তিনি জানান, তাদের একই বাড়ীর বাসিন্দা প্রবাসী জসিম উদ্দীন বিল্ডিং নির্মাণ কাজ শুরু করে। নিয়ম অনুসারে তার সীমানা থেকে ৩-৫ ফুট দুরে এনে নির্মান কাজ করার কথা থাকলেও নির্মাণাধীন ভবনের ছাদ জহির উদ্দীনের জমিনে এসে পড়ায় এ নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে ঝগড়া বিবাধের এক পর্যায়ে গত ৩ই জুন তাহার বোন সেলিনা আক্তারকে মারধর করে প্রতিপক্ষরা। পরে তাকে চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরদিন ৪ জুন সেলিনার দুই ছেলে জুনায়েদ ও জিহাদ তাদের মাকে হাসপাতালে দেখে বিকেলে বাড়ী ফেরার পথে লক্ষ্মীপুর মটকা মসজিদ এলাকায় পৌঁছলে প্রতিপক্ষরা দুইজনকে কুপিয়ে জখম করে।
এসব ঘটনায় লক্ষ্মীপুর সদর মডেল থানায় ও চন্দ্রগঞ্জ থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের করছেন বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে মান্দারী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন বাবলু ও সাধারন সম্পাদক রিয়াজ মাহমুদসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা বলেন, চাঁদা দাবীর অভিযোগ মিথ্যা। তবে উভয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে।