ফরিদপুরে মেহজাবিন আক্তারের নামাজে জানাজা অনুষ্ঠিত
ফরিদপুরে মেহজাবিন আক্তারের নামাজে জানাজা অনুষ্ঠিত
এস.এম আকাশ, ফরিদপুর: ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপনের স্ত্রী মেহজাবিন আক্তারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুম্মা আলিপুর গোলপুকুর ড্রিম শপিং কমপ্লেক্সের সামনে এই নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় ফরিদপুরের বিভিন্ন রাজনৈতিক সংগঠনসহ সাধারণ জনগন উপস্থিত ছিলেন। নামাজে জানাজার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় মরহুমার জীবন ও কর্ম তুলে ধরে বক্তব্য রাখেন- ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব ও তার স্বামী একে কিবরিয়া স্বপন, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ প্রমূখ।
সভায় বক্তারা মরহুমার জীবন ও কর্ম তুলে ধরে আলোচনা করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন। এরপর দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পূর্ব খাবাসপুর মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ আব্দুল কাইয়ুম। আগামী সোমবার বাদ আসর পূর্ব খাবাসপুর জামে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। পরে তাকে আলিপুর গোরস্থানে দাফন করা হয়।
কমেন্ট বক্স