১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

তথ্য কমিশন জনগণের জন্য কাজ করবে: প্রধান তথ্য কমিশনার

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৯-১০-২০২৬
তথ্য কমিশন জনগণের জন্য কাজ করবে: প্রধান তথ্য কমিশনার ছবিঃ সংগৃহীত

তথ্য কমিশন কোনো সরকার বা বিশেষ ব্যক্তির জন্য নয়, জনগণের জন্য কাজ করবে বলে জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান।

তিনি আরও বলেন, তথ্যের অধিকার নিশ্চিত করা, কমিশনের কার্যক্রম সম্পর্কে মানুষকে জানানো ও কমিশনে মানুষের প্রবেশাধিকার সহজ করাই হবে তাদের প্রাথমিক কাজ।

রবিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।প্রথমবারের মতো তথ্য কমিশনে নারী সদস্য নিয়োগ এবং কমিশনের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. নাহরিন বলেন, ‘যখন দায়িত্ব দেওয়া হয়, তখন আসলে কোনো জেন্ডার কাজ করে না, দায়িত্বটাই কাজ করে, যাতে সমভাবে প্রায়োরিটি পায় সোসাইটিতে, সেটাই আসলে সবচেয়ে বড় কথা।’

এ সময় গত ১৭ বছরে তথ্য কমিশনকে সঠিকভাবে কাজ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন প্রধান তথ্য কমিশনার।

তিনি বলেন, গত ১৭ বছর তথ্য কমিশন থাকলেও বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ কোনো কাজ তথ্য কমিশন করতে পারেনি।

তথ্য কমিশন এখন স্বতন্ত্র সংস্থা হিসেবে কাজ করবে এবং জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন ড. নাহরিন।

তথ্য কমিশন কোনো সরকারের বা বিশেষ ব্যক্তির জন্য নয়, জনগণের জন্য কাজ করবে উল্লেখ করে তিনি বলেন, তথ্যের অধিকার নিশ্চিত করা, তথ্য কমিশনের কার্যক্রম সম্পর্কে মানুষকে জানানো ও কমিশনে মানুষের প্রবেশাধিকার সহজ করাই হবে প্রাথমিক কাজ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ