ছবিঃ সংগৃহীত
সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, আত্মীয়করণ ও দলীয়করণ, দুর্নীতি, দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগ এবং তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও সার সংকটের প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জের মেইন বাসস্ট্যান্ডে আয়োজিত এ মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেন।
মানববন্ধনে আবু তালিব বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে বিএনপি সরাসরি জড়িত। আমরা আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি। গরু-ছাগল ও মহিষের ঘাস খাওয়ানোর ক্ষেত্রেও বিএনপি চাঁদা দাবি করে।
তিনি বলেন, বর্তমান সরকারের কাছে তাঁদের প্রত্যাশা ছিল, ক্ষমতায় আসার পর দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ ও নৈরাজ্য বন্ধ হবে।