২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বিচ্ছেদের পর প্রকৃতির মাঝে হাস্যোজ্জ্বল শেহতাজ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২০-১০-২০২৬
বিচ্ছেদের পর প্রকৃতির মাঝে হাস্যোজ্জ্বল শেহতাজ ছবিঃ সংগৃহীত

সংগীতশিল্পী প্রীতম হাসানের সঙ্গে দীর্ঘ ১০ বছরের সম্পর্কের ইতি টানার পর সামাজিক মাধ্যমে নতুন ছবি প্রকাশ করেছেন মডেল ও অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। ছবিগুলোতে প্রকৃতির মাঝে হাসিমুখে সময় কাটাতে দেখা গেছে তাকে। বিচ্ছেদের খবর প্রকাশের পর তার নতুন এই ছবিগুলো ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

রোববার (১৮ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি পোস্ট করেন শেহতাজ। ছবিতে তাকে বন্য পরিবেশে ঘুরে বেড়াতে এবং বন্য প্রাণীদের ছবি তুলতে দেখা যায়। পাশাপাশি নিজেরও বেশ কিছু ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিগুলো দেখে ধারণা করা হচ্ছে, দেশের বাইরে কোনো পর্যটনকেন্দ্রে সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।

ছবিগুলোতে শেহতাজকে বেশ হাসিখুশি দেখালেও সেগুলোর সঙ্গে বিস্তারিত কোনো ক্যাপশন দেননি তিনি। শুধু যুক্ত করেছেন উড়ন্ত পায়রার একটি ইমোজি। বিচ্ছেদের ঘোষণার পর তার এমন ছবি প্রকাশকে ঘিরে ভক্তদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। তবে কোথায় বেড়াতে গেছেন কিংবা তার বর্তমান অনুভূতি কেমন, সে বিষয়ে কিছু জানাননি শেহতাজ।

গত ৫ অক্টোবর রাতে সামাজিক মাধ্যমে যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান প্রীতম হাসান ও শেহতাজ। পাঁচ বছরের প্রেমের সম্পর্কের পর ২০২২ সালের অক্টোবরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমকালো আয়োজনে বিয়ে করেন তারা।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ