২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

দু-এক দিনের মধ্যে আসতে পারে মেডিকেল ভর্তির বিজ্ঞপ্তি, পরীক্ষা ১৮ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২২-১১-২০২৬
দু-এক দিনের মধ্যে আসতে পারে মেডিকেল ভর্তির বিজ্ঞপ্তি, পরীক্ষা ১৮ ডিসেম্বর ছবিঃ সংগৃহীত

আগামী ১৮ ডিসেম্বর হবে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা।

এর জন্য ভর্তি বিজ্ঞপ্তি আগামী দু-এক দিনের মধ্যে প্রকাশ হতে পারে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ একটি সভায় এ সিদ্ধান্ত হয়।

বাসসকে খবরটি নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন। তিনি জানান, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির পরীক্ষা নেওয়া হবে আগামী ১৮ ডিসেম্বর।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ