নানান শঙ্কা থাকলেও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সব ধরনের প্রস্তুতি এগিয়ে চলেছে। রাজনৈতিক দল, নির্বাচন কমিশন ও প্রশাসন-সব পক্ষই ব্যস্ত।
ফেব্রুয়ারিতে ভোট উৎসব ধরলে ডিসেম্বর ও জানুয়ারি এ দুই মাস রয়েছে হাতে। দলগুলো এখন প্রার্থী চূড়ান্ত করা, ভোট কৌশল নির্ধারণ ও প্রচারে মনোযোগী। জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিন গণভোট আয়োজনেও তৎপর ইসি