• জাতীয়
  • আনিস আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন: ডিবি প্রধান

আনিস আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন: ডিবি প্রধান

জাতীয় ১ মিনিট পড়া
আনিস আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন: ডিবি প্রধান

এ বিষয়ে গত রাত ১২টা পর্যন্ত নিশ্চিত করেনি ডিবি।

সাংবাদিক আনিস আলমগীর গোয়েন্দা পুলিশের কিছু বিষয় জিজ্ঞাসাবাদে উত্তর দিতে না পারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম।

সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে ডিবি প্রধান শফিকুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, সাংবাদিক আনিস আলমগীর গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে কিছু বিষযয়ে উত্তর দিতে না পাড়ায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

রোববার রাতে ধানমন্ডি এলাকা থেকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে আনা হয়।

ডিবি কার্যালয় থেকে মোবাইল ফোনে সাংবাদিক আনিস আলমগীর গণমাধ্যমকে জানান, ধানমন্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে আমাকে নিয়ে আসা হয়। ডিবির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন।

Tags: বিরুদ্ধে ব্যবস্থা ডিবি প্রধান আনিস আলমগীরের আইনগত প্রক্রিয়াধীন