• জাতীয়
  • শুনানির অষ্টম দিনে ৪৫ আপিল মঞ্জুর

শুনানির অষ্টম দিনে ৪৫ আপিল মঞ্জুর

জাতীয় ১ মিনিট পড়া
শুনানির অষ্টম দিনে ৪৫ আপিল মঞ্জুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানিতে অষ্টম দিনে ৪৫ জনের আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১৭ জানুয়ারি) আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন এ তথ্য জানায়।

ইসি সূত্র জানায়, আট দিনে মোট প্রায় ৬০০টি আপিলের শুনানি হয়েছে। এর মধ্যে আজ ১১২টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।

এতে ৩৭টি আবেদন নামঞ্জুর করা হয়েছে। ৪৫টি আবেদন মঞ্জুর করা হয়েছে। ১৯টি আবেদন শুনানির জন্য মুলতবি রাখা হয়েছে। এছাড়া প্রত্যাহারের কারণে ৯টি আবেদন উত্থাপিত হয়নি এবং ২টি আপিলের আবেদনকারী শুনানিতে অনুপস্থিত ছিলেন। তফসিল অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি গ্রহণ করবে নির্বাচন কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি।

প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

Tags: আপিল মঞ্জুর শুনানির অষ্টম