• দেশজুড়ে
  • টাঙ্গাইলে পৃথকস্থানে স্কুল ছাত্রীসহ তিনজনকে হত্যা

টাঙ্গাইলে পৃথকস্থানে স্কুল ছাত্রীসহ তিনজনকে হত্যা

দেশজুড়ে ১ মিনিট পড়া
টাঙ্গাইলে পৃথকস্থানে স্কুল ছাত্রীসহ তিনজনকে হত্যা

এরশাদুল ইসলাম,টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলে পৃথকস্থানে স্কুল ছাত্রীসহ তিনজনকে হত্যা করার অভিযোগ উঠেছে। রোববার সকালে বাসাইল ও ধনবাড়ী, ঘাটাইল উপজেলায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া সিকদারবাড়ী গ্রামের আনছার মিয়া (৬০) ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামের তৃতীয় শ্রেনীর ছাত্রী মারিয়া (৭) এবং ঘাটাইল উপজেলার নাগবাড়ী গ্রামের খোরশেদের ছেলে শাহীন।

রোববার সকালে বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া সিকদারবাড়ী এলাকায় জমির আইল কাটা নিয়ে বিরোধে আনছার মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে আনছার মিয়া বাড়ির পাশের সজ ক্ষেতের আইল কাটছিলেন। খবর পেয়ে লেবু মেলেটারী সেখানে গিয়ে আনছার মিয়াকে গালিগালাজ করে। সেসময় আনছার মিয়ার স্ত্রী এগিয়ে গেলে তাকেও গালিগালাজ করা হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে আনছার মিয়াকে মারধর করে লেবু মেলেটারী। আনছার মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে টাঙ্গাইলের ধনবাড়ীতে ৭ বছর বয়সী এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামের এক পরিত্যাক্ত ঘর থেকে এ লাশ উদ্ধার করা হয়। এর আগে গত ২৬ জানুয়ারী বাড়ী থেকে নিখোঁজ হয় মারিয়া। পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।

অন্যদিকে ঘাটাইলে পারিবারিক কোলহের জেরে ছোট ভাই আলমের লাঠির আঘাতে বড় ভাই শাহীনকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর হত্যাকারি আলম পলাতক রয়েছেন। এ বিষয়ে শাহীন স্ত্রী তাসলিমা বাদী হয়ে রোববার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Tags: হত্যা টাঙ্গাইল পৃথকস্থান স্কুল ছাত্রী