• রাজনীতি
  • কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চেয়ে নাহিদের রিট

কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চেয়ে নাহিদের রিট

রাজনীতি ১ মিনিট পড়া
কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চেয়ে নাহিদের রিট

দ্বৈত নাগরিকত্ব এবং হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে ঢাকা-১১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে রিট করেছেন এনসিপি মনোনীত প্রার্থী মো.নাহিদ ইসলাম।

রিটে তার প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেনে আইনজীবী জহিরুল ইসলাম মূসা।

তিনি বলেন, বিএনপির মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম ভানুয়াতু নামে একটি দেশের নাগরিক।

হলফনামায় এ তথ্য গোপন করেছেন। যেটা পরে ডিসক্লোজ হয়েছে। নাহিদ ইসলাম সে বিষয়টি নিয়ে রিট করেছেন। সংবিধান অনুযায়ী যারা দ্বৈত নাগরিক তারা সংসদ সদস্য নির্বাচন করার অনুপযুক্ত। এ বিষয়টি এবং হলফনামায় যে তথ্য গোপন করেছেন এই দুইটি বিষয় সামনে রেখে রিট করেছেন। যেটি শিগগিরই উপযুক্ত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে। তার প্রার্থিতা স্থগিত চেয়েছি। আশা করছি আগামীকাল (মঙ্গলবার) শুনানি হতে পারে।

গুলশান এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১, ২২, ৩৭, ৩৮,৩৯,৪০,৪১ ও ৪২ এবং সবুজবাগ এলকার ২৩ নং ওয়ার্ড নিয়ে গঠিত এই আসন। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৩৯ হাজার৭৮ জন। পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন। নারী ভোটার ২লাখ ১৬ হাজার ১৯৮ জন। তৃতীয় লিঙ্গের ৩ জন ভোটার।

প্রার্থী রয়েছে, বিএনপির এম এ কাইয়ুম, এনসিপির মো. নাহিদ ইসলাম, স্বতন্ত্র কহিনূর আক্তার বীথি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী মো. শহীদুল্লাহ, গণফোরামের মো. আবদুল কাদের, গণঅধিকার পরিষদের মো. আরিফুর রহমান, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. জাকির হোসেন, ন্যাশনাল পিপলস্‌ পার্টির মো. মিজানুর রহমান , জাতীয় পার্টির শামীম আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ।

Tags: কাইয়ুম প্রার্থিতা স্থগিত চেয়ে নাহিদ রিট