মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দেশ দুটির পক্ষ থেকে পৃথক বার্তায় এ কথা বলা হয়।
বার্তায় সুইডেন ও ডেনমার্ক উল্লেখ করে, সব নারীরই নির্ভয়ে রাজনীতিতে অংশগ্রহণের অধিকার রয়েছে। নারী প্রার্থীদের বিরুদ্ধে হুমকি ও হয়রানি একটি বৈশ্বিক সমস্যা, যা নারীদের গণতান্ত্রিক অংশগ্রহণকে সীমিত করে।
সব নারী যাতে স্বাধীনভাবে ও নিরাপদে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারেন, তা নিশ্চিত করার প্রচেষ্টাকে সুইডেন ও ডেনমার্ক সমর্থন করে। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে সুইডেন ও ডেনমার্ক দূতাবাস এ বার্তা দেয়।