আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি আইনজীবী ভোটারদের সমর্থন ও প্রত্যাশা করেন। আগামী ১২ তারিখে গাজীপুরের জনগণ আমাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবেন। বিজয়ী হলে নিষ্ঠা ও সততার সাথে গাজীপুর- ২ আসনের জনগণের সেবা করবেন বলে প্রতিশ্রুতি দেন।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুর আইনজীবী সমিতিতে গণসংযোগ শেষে ওই স্থানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি মহানগরীর ২৮নং ওয়ার্ডের মেট্রোপলিটন কলেজ, কাজী আজিম উদ্দিন কলেজ, সরকারি মহিলা কলেজ সহ বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে গণসংযোগ করেন। একই দিন তিনি নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ ধান গবেষণা ও কৃষি গবেষণা এলাকায় গণসংযোগ এবং আলেম ওলামাদের সাথে মতবিনিময় সভা করেছেন।
এ সময় তার সাথে ছিলেন গাজীপুর বারের সাবেক সভাপতি ড. সহীদুজ্জামান, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এড. আব্দুস সালাম শামীম, সাবেক সহ সভাপতি আকম মোফাজ্জল হোসেন, সদর মেট্রো থানা বিএনপি সভাপতি এড. মেহেদী হাসান এলিস, এড. সাইফুল ইসলাম মোল্লা, এড. শফিকুল আলম মিলু, এড. মাহবুব আলম মোল্লা, এড. মনির হোসেন, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল প্রমুখ।