• দেশজুড়ে
  • রাঙ্গামাটিতে ইতিহ্যবাহি বলি খেলায় চ্যাম্পিয়ান দিপু তালুকদার

রাঙ্গামাটিতে ইতিহ্যবাহি বলি খেলায় চ্যাম্পিয়ান দিপু তালুকদার

দেশজুড়ে ১ মিনিট পড়া
রাঙ্গামাটিতে ইতিহ্যবাহি বলি খেলায় চ্যাম্পিয়ান দিপু তালুকদার

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাট

পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এর প্রধান সামাজিক উৎসব বিঝু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু, সাংক্রাই, সাংলান, চাংক্রান, পাতা- ২০২৬ উদযাপন উপলক্ষে রাঙ্গামাটিতে
শনিবার (১১ এপ্রিল) বিকেলে রাঙামাটির চিং হ্লা মং মারী স্টেডিয়ামে আয়োজিত এক বলীখেলায় আয়োজন করা হয। বিঝু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু, চাংক্রান, পাতা- ২০২৬ উদযাপন কমিটির আহবায়ক প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ( সন্তু লারমা) এসময় আরো উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার, উদযাপন কমিটির সদস্য সচিব ইন্টু মনি তালুকদার, সমাজের বিশিষ্টজন,শতশত দর্শক উপস্থিত ছিলেন, এসময, ছোট্ট, মাঝারি ও বড় এই তিন বিভাগে ১৫ জন প্রতিযোগী অংশ নেন। এতে বড় দের ৮ জন প্রতিয়োগীর মধ্যে বলি খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন রাঙ্গামাটি চম্পকনগর এলাকার দিপু তালুকদার বলি, রানার্সআপ হয়েছেন খাগড়াছড়ির খবংপুড়িয়া এলাকার সৃজন চাকমা।

এদিন বিকেল ৪টায় শুরু হওয়া বলি খেলায নারী-পুরুষ, শিশু-কিশোরীদের উপস্থিতিতে মারী স্টেডিয়ামের আশ পাশের এলাকায় এক উৎসব মুখর মিলন মেলার পরিবেশ হয়ে উঠে।