• দেশজুড়ে
  • হাতীবান্ধায় মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের শুভ উদ্বোধন ‎

হাতীবান্ধায় মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের শুভ উদ্বোধন ‎

দেশজুড়ে ১ মিনিট পড়া
হাতীবান্ধায় মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের শুভ উদ্বোধন  ‎

মামুনুর রশিদ মিঠু, লালমনিরহাট।

‎যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, লালমনিরহাটের ব্যবস্থাপনায় ২০২৫–২০২৬ অর্থ বছরের আওতায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অনুর্ধ্ব-১৫ অ্যাথলেটিক্স প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় হাতীবান্ধা শহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

‎লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন হাতীবান্ধা শহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. রেজাউল করিম প্রধান।

‎বিশেষ অতিথি লালমনিরহাট জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. রেজাউল ইসলাম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ বকুল, ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক মো. মনজুর হোসেন, সাবেক অ্যাথলেট ও হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান, খুনিয়াগাছ এমদাদ উল্লাহ এম.এম. দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক ও সংগঠক মো. মাসুম মিয়া, লালমনিরহাট জেলা দলের সাবেক ফুটবলার আবেদ আলী পুতুল।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক, কোচ, ম্যানেজার, গণমাধ্যমকর্মী, অভিভাবক ও খেলোয়াড়গণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপজেলার বিভিন্ন শিক্ষার্থীদের মধ্যে বাছাইকৃত চল্লিশ জন খেলোয়াড়কে (অনুর্ধ্ব-১৫) মাসব্যাপী এই অ্যাথলেটিক্স প্রশিক্ষণ প্রদান করা হবে।