টাঙ্গাইল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের মেজর জেনালের মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাহমুদ নগর ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি আক্তারুজ্জামান লিটন, ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সবুর মন্ডল, মেম্বার সাবেক আব্দুল মান্নান, ৬নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।
এসময় ফরহাদ ইকবালের কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। সভায় আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ফরহাদ ইকবালকে জয়ী করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। এসময় ফরহাদ ইকবালের জনসভা জনসমুদ্রে পরিণত হয়। ফরহাদ ইকবাল বলেন, এই জনস্রোত প্রমাণ করে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে হরিনের বিজয় হবেই ইনশাল্লাহ।