নির্বাচন সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু হয়েছে। রোববার ভোররাত থেকে উখিয়ার বালুখালী ও পার্শ্ববর্তী এলাকাজুড়ে পরিচালিত এই অভিযানে এখন পর্যন্ত ছয় শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক ব্যক্তিরা সরকারি অনুমতি ছাড়াই ক্যাম্পের বাইরে বসবাস করছিলেন। সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নিরাপত্তা জোরদারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে এর আগে চট্টগ্রামের দোহাজারি এলাকা থেকে যৌথবাহিনী পৃথক অভিযানে পাঁচজন রোহিঙ্গাকে আটক করে তাদের সংশ্লিষ্ট ক্যাম্পে ফেরত পাঠায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এ ধরনের তৎপরতা আরও জোরদার করা হবে।
উখিয়ায় ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী ৬শ রোহিঙ্গা আটক
দেশজুড়ে
১ মিনিট পড়া
যায়েদুর রহমান ; উখিয়া (কক্সবাজার)