• দেশজুড়ে
  • ফাহাদ মাহমুদ উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক রফিকুল আলম মোল্লা পরামর্শক নিয়োগপ্রাপ্ত

ফাহাদ মাহমুদ উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক রফিকুল আলম মোল্লা পরামর্শক নিয়োগপ্রাপ্ত

দেশজুড়ে ১ মিনিট পড়া
ফাহাদ মাহমুদ উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক রফিকুল আলম মোল্লা পরামর্শক নিয়োগপ্রাপ্ত

জামালপুর প্রতিনিধিঃ-

জামালপুর জেলার প্রাচীনতম বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘের তৃতীয়তম নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফাহাদ মাহমুদ ইবনে হুদা। ৮ ফেব্রুয়ারি রবিবার থেকে তিনি দায়িত্ব পালন শুরু করেন। ৭ ফেব্রুয়ারি শনিবার অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সদ্য সাবেক নির্বাহী পরিচালক মোঃ রফিকুল আলম মোল্লা নব পদোন্নতিপ্রাপ্ত নির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদার কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। সংস্থার বিধি মোতাবেক সদ্য সাবেক নির্বাহী পরিচালক মোঃ রফিকুল আলম মোল্লার ৬২ বছর পূর্ণ হওয়ায় দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন। তবে সংস্থা কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক রফিকুল আমল মোল্লাকে সংস্থার পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হয় বলে জানা যায়।

উল্লেখ ১৯৮০ সালে কৃষিবিদ সামছুল হুদা উন্নয়ন সংঘ প্রতিষ্ঠা করেন। তিনি প্রথম নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন শেষে ২০১২ সালে দায়িত্ব থেকে অবসর নেন। জীবদ্দশায় তিনি সংস্থার পরামর্শ হিসেবে দায়িত্ব পালন করেন। সামছুল হুদা ২০১৯ সালে তিনি মৃত্যুবরণ করেন। ২০১২ সাল থেকে কর্মতৎপরতা, দক্ষতা ও অভিজ্ঞতা বিবেচনা করে মোঃ রফিকুল আলম মোল্লাকে উপনির্বাহী পরিচালক থেকে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি দেয়া হয়া হয়। সংস্থার চাকরিবিধির নির্দেশনা অনুযায়ী প্রায় চার দশক শেষে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি তিনি দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন।

৭ ফেব্রুয়ারি নিয়মের ধারাবাহিকতায় উন্নয়ন সংঘের উপনির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদাকে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি দেয়া হয়। তিনি সংস্থার তৃতীয়তম নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।

ফাহাদ মাহমুদ ইবনে হুদা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করে লংকা-বাংলা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। এছাড়া ব্র্যাক ইপিল ইনভেস্টমেন্ট এবং লোপ টেকনোলজি লিঃ এ কর্মরত ছিলেন। তিনি উন্নয়ন সংঘের অবজারভার হিসেবে ১০ বছর নানামূখী কার্যক্রমের পাশাপাশি দুই বছর যাবৎ উপনির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন। ফাহাদ মাহমুদ বিআইজিএম, ডিএমসি,আইডিসিওএলসহ দেশী, বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উচ্চতর প্রশিক্ষণ লাভ করেন। তিনি চীন, তুরস্ক, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, নেপাল, ভারতসহ বিভিন্ন দেশে সফর করেন।

বিদায়ী নির্বাহী পরিচালক মোঃ রফিকুল আলম মোল্লা আশাবাদ ব্যক্ত করে বলেন ফাহাদ মাহমুদ ইবনে হুদা তার তারণ্যের গতি এবং আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সংস্পর্শে সমৃদ্ধ মেধা দিয়ে সংস্থার চলমান উনৃনয়ন ধারাকে আরো বেগবান করবেন। উন্নয়ন সংঘের নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক সাবেরা হুদা বলেন উন্নয়ন সংঘ গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতার অংশ হিসেবে রফিকুল আলম মোল্লা সাহেবের পরে ফাহাদ মাহমুদের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব নেয়াটা তার উৎকৃষ্ট উদাহরণ। সংস্থার নির্বাহী পরিষদের সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন নবাগত নির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদাকে অভিনন্দন জানিয়ে বলেন উন্নয়ন সংঘের মতো প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিয়ে আরো অনেকদূর এগিয়ে নিয়ে যাবেন তিনি। ক্যপশন: ফাহাদ মাহমুদ ইবনে হুদা ও মোঃ রফিকুল আলম মোল্লা ক্যপশন: ফুল দিয়ে নতুন নির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদাকে ফুলেল শুভেচ্ছো জানিয়ে দায়িত্ব হস্তান্তর করা হয়।

Tags: উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক