• দেশজুড়ে
  • কুড়িগ্রামের ৪টি আসনে ঝুঁকিপূর্ণ আসন নিয়ে প্রস্তুত জেলা বিএনপি

কুড়িগ্রামের ৪টি আসনে ঝুঁকিপূর্ণ আসন নিয়ে প্রস্তুত জেলা বিএনপি

দেশজুড়ে ১ মিনিট পড়া
কুড়িগ্রামের ৪টি আসনে ঝুঁকিপূর্ণ আসন নিয়ে প্রস্তুত জেলা বিএনপি

কুড়িগ্রাম প্রতিনিধি আল আমিন

কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেছেন, “চরাঞ্চলে অনেক ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে এবং এখানেও অনেক কেন্দ্র আছে ঝুঁকিপূর্ণ। আমরা এগুলো দেখেছি এবং আমাদের একটা প্রস্তুতি আছে। আমাদের নেতা-কর্মীরা এই কেন্দ্রগুলোতে লক্ষ্য রাখবেন। তৎসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে তারাও সেটি দেখবে। মোস্তাফিজুর রহমান বলেন, “ভোটের মাঠে আপনারাও থাকবেন। আশা করি সম্মিলিত প্রচেষ্টায় একটা ভালো ভোট হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রশাসন থেকে আমরা এখন পর্যন্ত কোন অসহযোগিতা পাইনি। তবে আমরা যেহেতু দীর্ঘ ১৬ বছর প্রশাসন থেকে দূরে ছিলাম সেহেতু এখন পর্যন্ত আমরা ঠিকমত তাদের চিনতে পারছি না।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে কুড়িগ্রাম-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।

মতবিনিময়কালে কুড়িগ্রাম-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “একটি সুষ্ঠু ভোটের জন্য আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই। দীর্ঘদিন পর কুড়িগ্রামের মানুষ জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রতীক পেয়েছে। ধানের শীষ মানেই তারেক রহমানের মার্কা। আপনারা এতোদিন সুখে-দুঃখে আমার পাশে ছিলেন আগামী দিনেও থাকবেন।” তিনি আরো বলেন, যোগ্য নেতৃত্বের অভাবে কুড়িগ্রামের উন্নয়ন ঠিকভাবে হয়নি। আমি নির্বাচিত হলে বেকার সমস্যা নিরসন, নদী শাসন, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে আমুল পরিবর্তন করব-ইনশাল্লাহ।

Tags: আসন ঝুঁকিপূর্ণ আসনে