• দেশজুড়ে
  • চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

দেশজুড়ে ১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ  গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে ১৮ কেজি অবৈধ মাদক গাঁজাসহ এক ট্রাকচালককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১০ফেব্রুয়ারি) র‍্যাব ৫ একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) রাত ১টা ৪০ মিনিটে সদর উপজেলার দ্বারিয়াপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। র‍্যাব জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে র‍্যাব। এরই অংশ হিসেবে সেনাবাহিনীর গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহী সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এবং সেনাবাহিনীর যৌথ দল রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্টে একটি মালবাহী ট্রাক থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে তল্লাশি চালালে ট্রাকের ডালার ভেতর ত্রিপল দিয়ে ঢাকা অবস্থায় ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মো. আজাদ আলী (৩০), তিনি শিবগঞ্জ উপজেলার গঙ্গারামপুর এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। প্রাথমিক তথ্যে জানা যায়, চট্টগ্রামের মাঝিরঘাট এলাকা থেকে গাঁজা নিয়ে ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিল। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত অব্যাহত রেখেছে।