• দেশজুড়ে
  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিন -গুলি উদ্ধার করেছে ৫৩ বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিন -গুলি উদ্ধার করেছে ৫৩ বিজিবি

দেশজুড়ে ১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে  বিদেশি পিস্তল, ম্যাগাজিন -গুলি উদ্ধার করেছে ৫৩ বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্ত এলাকা থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।   মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার মাসুদপুর বিওপি'র মনাকষা ইউনিয়নের ঠুটাপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল কাজী মুস্তাফিজুর রহমান। তিনি বলেন,আসন্ন নির্বাচনকে সামনে রেখে দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরণের নাশকতা সৃষ্টির লক্ষে অবৈধপথে গোলাবারুদ চোরাচালন করতে পারে এমন তথ্যের ভিত্তিতে বিজিবি অভিযান চালায় এবং ২টি বিদেশি পিস্তুল, ৪টি ম্যাগাজিন ও ৩রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে সারা বাংলাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ ৩৪ টি বিদেশি পিস্তল, ০২ টি রাইফেল ৩৮ টি ম্যাগাজিন,৬৪৫ রাউন্ড গুলি,০২ টি মর্টার শেল,ককটেল ০১ টি,০৪ টি হ্যান্ড গ্রেনেড, ২০ কেজি গানপাউডার ও অনান্য ৫৪ টি অস্ত্র জব্দ করে। এরই ধারাবাহিকতায় ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ০১ জন আসামিসহ ৯ কেজি ৩শ গ্রাম গান পাউডার , ৬টি বিদেশি পিস্তুল, ১৩টি ম্যাগাজিন ও ২৯ রাউন্ড গুলি জব্দ করেছে।

Tags: বিদেশি সীমান্তে চাঁপাইনবাবগঞ্জ পিস্তল