তিনি বলেন, দয়া করে আমাকে ভুলে যাবেন। নতুন সরকার গঠন হওয়ার পরে আমি আমার কর্মজীবনে ফিরে যাবো। আমাকে মাফ করে দেবেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা বলেন, নতুন সরকার গঠনের পরপরই আমি আমার পেশাগত জীবনে ফিরে যাবো। আমি আগে কখনও কোনও যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলাম না। আবারও সেই নিরিবিলি জীবনে ফিরে যেতে চাই। আমার ভুলত্রুটি থাকতেই পারে, সে জন্য ক্ষমা করবেন।
তিনি বলেন, সরকারে আসার সময় আমার তেমন কোনও অভিজ্ঞতা ছিল না। তবে চেষ্টার কোনও কমতি রাখিনি। আল্লাহর রহমতে সৎভাবে কাজ করার চেষ্টা করেছি। কারও প্রতি বৈষম্য বা স্বজনপ্রীতি করিনি।