বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক তাদের দণ্ড দেন বলে পুলিশ জানিয়েছে।
ওই দুজন হলেন- মেহেদি হাসান খাদেম (৩২) ও রাইহান হোসেন (২৩)। তাদের কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
কাফরুল থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, “মেহেদি হাসান খাদেম ও রাইহান হোসেন কেন্দ্রের পোলিং অফিসার সুমনা ইসলামের সহায়তায় ভোটকেন্দ্রে ‘অবৈধভাবে প্রবেশ করে প্রভাব বিস্তারের চেষ্টা’ করেন।
“এ ঘটনায় তাদের দুই বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট পোলিং অফিসার সুমনা ইসলামকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে।”