• দেশজুড়ে
  • পটুয়াখালীর ৪ টি আসনের ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র।

পটুয়াখালীর ৪ টি আসনের ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র।

দেশজুড়ে ১ মিনিট পড়া

এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু।

পটুয়াখালী সদর মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা নিয়ে পটুয়াখালী ১ আসন। এ আসনে মোট ভোটকেন্দ্র ১৬৩টি, ভোট কক্ষ ১০৭৩ টি, এখানে পুরুষ ভোটার রয়েছে ২ লাখ ৫৪ হাজার ৩৩৫ জন এবং মহিলা ভোটার রয়েছে ২ লাখ, ৫১ হাজার ৪৯২ জন। পটুয়াখালী সদর উপজেলায় ভোট কেন্দ্রগুলোর ৪৪ টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ (হলুদ) ও অতি গুরুত্বপূর্ণ (লাল) ৩৬টি। তদ্রুপ যথারিতি মির্জাগঞ্জে ১ টি ও ২৩ টি, দুমকি উপজেলায় যথাক্রমে গুরুত্বপূর্ণ ১১ টি ও অতি গুরুত্বপূর্ণ ৬ টি।

একমাত্র বাউফল উপজেলা নিয়ে পটুয়াখালী ২ আসন গঠিত। আসনে ভোট কেন্দ্র রয়েছে ১১৫ টি, ভোট কক্ষ ৬৫২ টি এবং ১৬০৫০১ জন এবং মহিলা ভোটার রয়েছে ১ লাখ ৫৪ হাজার ৭৭৯ জন। বাউফলে গুরুত্বপুর্ন ৮৫ টি এবং অতি গুরুত্বপূর্ণ ৩০ টি ভোটকেন্দ্র।

দশমিনা ও গলাচিপা উপজেলা নিয়ে পটুয়াখালী ৩ আসন গঠিত। এখানে মোট ভোটকেন্দ্র ১২৪ টি ও ভোট কক্ষ ৭৫৮ টি। পুরুষ ভোটার ১ লাখ ৮৯ হাজার ২০ জন ও মহিলা ভোটার রয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮৪৮ জন। দশমিনা উপজেলায় যথাক্রমে ২৫ টি গুরুত্বপুর্ন ও ১৯ টি অতি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র এবং গলাচিপায় ১৯ এবং ৬১ টি ভোটকেন্দ্র।

রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী ৪ আসন। এ আসনে মোট ভোট কেন্দ্র ১১১টি ও ভোটকক্ষ ৬৫৪টি এবং পুরুষ ১ লাখ ৫৮ হাজার ১২২ জন ও ১ লাখ ৫৪ হাজার ৪৭৪ জন মহিলা ভোটার রয়েছে। রাঙ্গাবালী উপজেলায় গুরুত্বপূর্ণ ২৩ টি এবং অতি গুরুত্বপূর্ণ ৯টি। কলাপাড়া উপজেলায় গুরুত্বপূর্ণ ৪১ টি ও অতি গুরুত্বপূর্ণ ২০টি ভোট কেন্দ্র। পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয় সূত্রে পাওয়া তথ্যে জানাগেছে, জেলায় মোট ২৪৯ টি এবং অতি গুরুত্বপূর্ণ ২০৪টি ভোট কেন্দ্র রয়েছে।

পটুয়াখালী জেলার চারটি আসনে সর্বমোট ভোট কেন্দ্র ৫১০টি ও ভোটকক্ষ ৩ হাজার ১৩৭ টি এবং পুরুষ ভোটার ৭ লাখ ৬১ হাজার ১৮৬ জন ও মহিলা ভোটার ৭ লাখ ৬৭ হাজার ৫৮৫ জন।

পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ গুরুত্বপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণকে হলুদ এবং লাল রঙে আটকে দিয়েছে। তারা ঝুঁকিপূর্ণ বা অতি ঝুঁকিপূর্ণ বলতে নারাজ। পুলিশ বলছে, সড়ক ব্যবস্থা, যানবাহন ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থা, আইনশৃঙ্খলার উন্নত-অনুন্নত চিত্রের উপর ভিত্তি করেই ভোট কেন্দ্রগুলোকে গুরুত্বপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ চিহ্নিত করা হয়েছে।

Tags: ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পটুয়াখাল