মাত্র ৫ হাজার ২৩৯ ভোটের ব্যবধানে আলোচিত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারিয়েছেন তিনি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে সেগুনবাগিচায় কার্যালয়ে স্থাপিত অস্থায়ী ফলাফল ঘোষণা কেন্দ্র থেকে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ এ তথ্য জানান।
তিনি জানান, ঢাকা-৮ আসনের মোট ভোট কেন্দ্র ১০৯টি। সরাসরি ভোট গ্রহণ হয় ১০৮টি কেন্দ্রে। এসব কেন্দ্রে মির্জা আব্বাস পেয়েছেন ৫৬ হাজার ৫৫২ ভোট। এছাড়া তিনি পোস্টাল ভোট পেয়েছেন ২ হাজার ৮১৪টি।
ফলে তার মোট ভোট সংখ্যা দাঁড়ায় ৫৯ হাজার ৩৬৬টিতে। চূড়ান্ত ফল প্রকাশের আগে ঢাকা-৮ আসনের অবস্থান ছিল ‘টাফ কন্ডিশনে’। টানা উত্তেজনা ও জয়-পরাজয় নিয়ে নানা বিশ্লেষণের পরও এ আসনে কে জয়ী হবেন, তা বোঝা যাচ্ছিল না। সে সময় পর্যন্ত ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছিলেন ৫৪ হাজার ১২৭টি ভোট।
ঢাকা-৮ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭৪ জন।