সোমবার ভোরে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমস-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এই সম্ভাবনার কথা জানান।
পারস্য উপসাগরে অবস্থিত ইরানের এই কৌশলগত দ্বীপটি নিয়ে ট্রাম্প বলেন, হয়তো আমরা খার্গ দ্বীপ দখল করব, আবার হয়তো করব না। আমাদের হাতে অনেক বিকল্প আছে। তবে এর অর্থ হলো আমাদের বেশ কিছু সময়ের জন্য দ্বীপটিতে অবস্থান করতে হবে।
একই সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, সোমবার সকাল থেকে পরবর্তী কয়েক দিন হরমজ প্রণালি দিয়ে তেলবাহী ২০টি জাহাজ চলাচলের অনুমতি দিতে রাজি হয়েছে ইরান। তার মতে, ‘সম্মান প্রদর্শনের চিহ্ন’ হিসেবে তেহরান এই সিদ্ধান্ত নিয়েছে।
আলোচনার অগ্রগতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি শুধু বলব যে আলোচনায় আমরা অত্যন্ত ভালো করছি। তবে ইরানের ব্যাপারে আগে থেকে কিছু বলা যায় না। কারণ আমরা তাদের সঙ্গে আলোচনা করি, আবার মাঝেমধ্যে তাদের বোমা মেরে উড়িয়েও দিতে হয়।
চলমান এই যুদ্ধে প্রাণহানির সংখ্যা ক্রমেই বাড়ছে। এখন পর্যন্ত ইরানে ১ হাজার ৯০০ জনের বেশি, লেবাননে ১ হাজার ২০০ জনের বেশি এবং ইসরায়েলে ১৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ১৩ জন সামরিক সদস্য এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের স্থল ও জলভাগে বেশ কিছু বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। যুদ্ধের প্রভাবে লেবানন ও ইরানের লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
সূত্র: এপি