জয়পুরহাটের পাম্পগুলোতে তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকরা। ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে অনেক পা¤প। এছাড়া অধিকাংশ পা¤েপ তেল সরবরাহ সীমিত থাকায় জ্বালানির খোঁজে এক ফিলিং স্টেশন থেকে আরেকটিতে ছুটছেন ভুক্তভোগী গাড়ী চালকরা। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, জয়পুরহাট সদর সহ জেলার মোট ৫টি উপজেলায় ছোটবড় সর্বমোট ২০ টি পাম্প রয়েছে। বেশ কয়েকদিন থেকেই এসব পাম্পে জালানী তেলের চরম সংকট চলছিল। এরই মধ্যে গত রোববার (২৯ মার্চ) জেলা প্রশাসনের সভায় সিদ্ধান্ত হয় যে, মোটর সাইকেল গ্রাহকদের তেল কিনতে গাড়ীর রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট সহ অন্যান্য কাগজপত্র ও মোবাইল নাম্বার থাকতে হবে এবং তেল নেয়ার সময় এসব কাগজপত্রের কপি প্রদর্শন করতে হবে এবং প্রয়োজনে ফটোকপি পাম্পে জমা দিতে হবে। এমন নির্দেশনায় তেল দিতে কিছুটা বিলম্ব হচ্ছে এবং এতে মোটরসাইকেল চালক গ্রাহকরা পড়ছেন চরম ভোগান্তিতে। তেল পা¤প মালিকদের অভিযোগ, জেলা প্রশাসন কর্তৃক পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ, প্রশাসনের মনিটরিং ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা করার কথা থাকলেও তারা এখনো সেই সহযোগীতা পুরোপুরি পাচ্ছেন না। এছাড়া ডিপো থেকে পাম্পে তেলের সরবরাহ স্বাভাবিক না থাকায় অনেক পা¤েপ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন চালকরা, দীর্ঘ লাইন শেষে মিলছে ১০০ থেকে ২০০ টাকার তেল। আবার অপেক্ষা করেও তেল পাচ্ছেন না অনেক গ্রাহকর। এতে দৈনন্দিন কাজ ও যাতায়াতে মারাত্নক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। জ্বালানি সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী মোটরসাইকেল চালকরা। কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য বিভিন্ন পা¤েপ মোতায়েন করা হয়েছে পুলিশ।
জয়পুরহাটের পাম্পগুলোতে তেল সংকট চরমে
দেশজুড়ে
১ মিনিট পড়া
মতলুব হোসেন, জয়পুরহাট