• দেশজুড়ে
  • মালিকানা নেই তবুও নির্মাণাধীন মার্কেটে কাজ বন্ধে যুবদল নেতার তালা

মালিকানা নেই তবুও নির্মাণাধীন মার্কেটে কাজ বন্ধে যুবদল নেতার তালা

দেশজুড়ে ১ মিনিট পড়া
মালিকানা নেই তবুও নির্মাণাধীন মার্কেটে কাজ বন্ধে যুবদল নেতার তালা

মোস্তাফিজুর রহমান টিপু জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর।

লক্ষ্মীপুর সদরের পুরাতন গোডাউন রোডে ব্যবসায়ী আজমল হোসেন হেলাল নামীয় এক ব্যক্তির নির্মাণাধীন মার্কেটের বাউন্ডারী গেইটে তালা লাগিয়ে কাজ বন্ধের অভিযোগ পৌর যুবদলের আহবায়ক ফয়েজ সহ কয়েকজনের বিরুদ্ধে। এ সময় বাধা দেওয়ায় তারা হেলালসহ, তার স্ত্রী ও মেয়ের ওপর হামলা করার অভিযোগ রয়েছে। এ ঘটনায় দু'পক্ষ থানায় বৈঠক হলেও এখনও মার্কেটের তালা খুলে দেয়নি তারা।

সোমবার (৩০ মার্চ) সকালে খোজ নিতে গিয়ে ঘটনাস্থলে থাকা ভূক্তভোগী ও স্থানীয়রা জানান, আজমল হোসেন হেলাল প্রায় আড়াই মাস আগে তিনি বালি ভরাট করে মার্কেট নির্মাণের কাজ শুরু করেন। গেল মঙ্গলবার লক্ষ্মীপুর পৌর যুবদলের আহবায়ক ফয়েজ তার ভাই সবুজসহ ৭ থেকে ৮ জন অজ্ঞাতনামা লোক এসে মার্কেটের শ্রমিকদের বের করে গেইটে তালা লাগিয়ে দেয়। এসময় হেলালসহ, তার স্ত্রী ও মেয়ে বাধা দিলে তাদেরকে এলোপাতাড়ী মারধর করে তারা। ভুক্তভোগী হেলাল অপরাধ বিচিত্রার ভ্রাম্যমান প্রতিনিধি ও পৌর শহরের বাসিন্দা।

অভিযোগ রয়েছে, মার্কেটের জমিতে যুবদল নেতার কোন মালিনা নেই। তিনি অপরপক্ষ আবদুল কাইয়ুমের ভাড়াটে হয়ে কয়েকজন যুবক এনে মার্কেটের গেইটে তালা লাগিয়ে দেয়।

জানাগেছে, আবদুল কাইয়ুম নামীয় এক ব্যক্তির সাথে ব্যবসায়ী আজমল হোসেন হেলালের সাথে মার্কেটের জমির মালিকানা নিয়ে দ্বন্ধ রয়েছে। এ জমি নিয়ে যুগ্ম জেলা জজ ১ম আদালত, লক্ষ্মীপুরে দেওয়ানী ৭৩/২৫ একটি মামলা চলমান আছে। ইতিমধ্যে মার্কেটের কাজ বন্ধে আবদুল কাইয়ুম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় মিস ৭২/২৬ মামলা দায়ের করলেও তদন্তে আবদুল কাইয়ুমকে তার মালিকানা জমিতে দখল পায়। পরবর্তীতে শান্তিভঙ্গের আশংকা না থাকায় রিপোর্টের আলোকে ম্যাজিস্ট্রেট স্থিতাবস্থা প্রত্যাহারসহ দেওয়ানী মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পক্ষগণ যে যে অবস্থায় আছে সেভাবে থাকতে আদেশ দেয়। এর পর আদালতের আদেশ উপেক্ষা করে ঘটনারদিন ওই মার্কেটে তালা লাগিয়ে দেয় তারা।

হেলালসহ তার স্ত্রী কন্যা জানান, পৌর যুবদল আহবায়ক ফয়েজ এ জমির মালিক নয়। প্রতিপক্ষ কাইয়ুমের ভাড়াটে হয়ে তিনি ও তার ভাই সবুজসহ অজ্ঞাত লোক এনে তাদের নির্মাণাধীন মার্কেটের বাউন্ডারী গেইটে তালা লাগিয়ে দেয়। এ সময় বাধা দিলে তাদের ওপর হামলা চালায়। অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় থানায় বৈঠক হলেও এখন পর্যন্ত তালা খুলে দেয়নি তারা।

নির্মাণ শ্রমিক ইসমাইল জানান, প্রায় ৩ মাস ধরে হেলালের মার্কেটের কাজ করেন তিনি। ঘটনার দিন ফয়েজের উপস্থিতিতে সবুজসহ কয়েজন যুবক এসে কাজ বন্ধ করে শ্রমিকদের বাহির করে গেইটে তালা লাগিয়ে দেয়।

যুবদল নেতা ফয়েজ জানান, মার্কেটের জমি আজমল হোসেন হেলালের নয়, অন্য পাশে রয়েছে তার জমি। তিনি বৈঠকে না বসিয়ে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।

লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি আবদুল আলীম হুমায়ুন জানান, যুবদল নেতা কর্তৃক মার্কেটের বাউন্ডারী গেইটে তালা লাগিয়ে দেওয়ার ঘটনা তার জানা নেয়। এ বিষয়ে তিনি খোজ খবর নিবেন বলে জানান।

লক্ষ্মীপুর সদর থানার ওসি (তদন্ত) ঝলক মহন্ত জানান, অভিযোগের ভিত্তিতে দু'পক্ষকে থানা ডাকা হয়েছে। বৈঠকে বিষয়টি মিমাংসার জন্য তারা উভয়পক্ষ একমত হয়ে সময় নিয়েছে। মিমাংসার বিষয়টি পরবর্তীতে জানা যাবে।