দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি রাজধানীর মিরপুর-কাফরুল এলাকায় এ কর্মসূচিতে অংশ নেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-১৫ আসনের বিভিন্ন সড়ক ও অলিগলিতে ঝুলে থাকা নির্বাচনী ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ করেন তিনি।
জামায়াতের আমির বলেন, একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও আধুনিক নগরী গড়ে তোলার দায়িত্ব সবার।
সেই দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণত নির্বাচনের পর পোস্টার অপসারণের দায়িত্ব সিটি করপোরেশনের ওপর ন্যস্ত থাকলেও, দলীয়ভাবে তা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
উপস্থিত জনতার উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, আমরা একটি আধুনিক ও পরিচ্ছন্ন ঢাকা গড়ার স্বপ্ন দেখি। সেই স্বপ্ন বাস্তবায়নের শুরুটা হওয়া উচিত নিজেদের ঘর ও এলাকা থেকে।
শহরের সৌন্দর্য রক্ষা করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। এ সময় দলের স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরাও কর্মসূচিতে অংশ নেন।