• জাতীয়
  • দর্শনার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে শিক্ষাক্রমে ভর্তি নিষিদ্ধ: মার্কিন দূতাবাস

দর্শনার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে শিক্ষাক্রমে ভর্তি নিষিদ্ধ: মার্কিন দূতাবাস

জাতীয় ১ মিনিট পড়া
দর্শনার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে শিক্ষাক্রমে ভর্তি নিষিদ্ধ: মার্কিন দূতাবাস

দর্শনার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট দিয়ে এমন কোনো শিক্ষাক্রমে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ কথা জানিয়েছে।

দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, বি১/বি২ দর্শনার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট দিয়ে এমন কোনো শিক্ষাক্রমে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ। অল্প সময়ের জন্য হলেও যুক্তরাষ্ট্রের ভিসার অননুমোদিত ব্যবহার, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার কারণ হতে পারে।

Tags: নিষিদ্ধ দর্শনার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে শিক্ষাক্রমে ভর্তি মার্কিন দূতাবাস