• জাতীয়
  • বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬%

বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬%

জাতীয় ১ মিনিট পড়া
বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬%

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ প্রতীকে ২৯০ আসনে ভোট পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ।

অন্যদিকে জামায়াতে ইসলামী ২২৭টি আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট।

ভোটের হারে তৃতীয় অবস্থানে আছে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩২ আসনে প্রার্থী দিয়ে ভোট পেয়েছে ৩ দশমিক শূন্য ৫ শতাংশ ভোট।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের হার জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

১১-দলীয় ঐক্যে থাকা আরেক দল বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে ৩৪টি আসনে প্রার্থী দিয়ে ভোট পেয়েছে ২ দশমিক শূন্য ৯ শতাংশ।

জাতীয় পার্টি (জাপা) ১৯৯ আসনে প্রার্থী দিয়েছিল। তারা লাঙ্গল প্রতীকে পেয়েছে শূন্য দশমিক ৮৯ শতাংশ ভোট।

চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৭ আসনে প্রার্থী দিয়ে হাতপাখা প্রতীকে ভোট পেয়েছে ২ দশমিক ৭০ শতাংশ।

এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশ নেয়। অন্য দলগুলোর প্রাপ্ত ভোটের হার ১ শতাংশের নিচে। এসব দলের মধ্যে আছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলন, বাসদ, বাসদ (মার্ক্সবাদী), গণফোরাম ও নাগরিক ঐক্য।

Tags: বিএনপি ভোট জামায়াত পেয়েছে ৪৯.৯৭% ৩১.৭৬%