এ সময় তার সহযোগী আবুল কামাল আজাদকেও আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমতিয়াজ সুলতান ইকরাম ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে বিদেশি পিস্তল ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানাতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরের চান্দগাঁও ক্যাম্প (বহদ্দারহাট) এলাকায় র্যাব-৭ এর মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরবেন র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান।