• জাতীয়
  • বুধবার সচিবালয়ে নিজ দফতরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বুধবার সচিবালয়ে নিজ দফতরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় ১ মিনিট পড়া
বুধবার সচিবালয়ে নিজ দফতরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শপথ গ্রহণের পর প্রথম কর্মদিবসেই রাষ্ট্র পরিচালনায় পূর্ণ মনোযোগ দিচ্ছেন দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর থেকে সচিবালয়ে দাফতরিক কার্যক্রম শুরু করবেন তিনি। প্রথম দিনেই নতুন মন্ত্রিসভার বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভার মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে তার সূচিতে।

নির্ধারিত সূচি অনুযায়ী, বুধবার সকাল ১০টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সরাসরি সচিবালয়ে পৌঁছাবেন। সেখানে ১ নম্বর ভবনে (মন্ত্রিপরিষদ ভবন) প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দফতরে দুপুর সাড়ে ১২টা থেকে তিনি তার প্রথম দাফতরিক কার্যক্রম শুরু করবেন।

সচিবালয়ে প্রধানমন্ত্রীর প্রথম দিনের কার্যসূচি নিচে দেওয়া হলো—

দুপুর ১২:৩০টা: মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেবেন।

বিকাল ৩টা: নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। এটিই হবে নতুন সরকারের প্রথম নীতিনির্ধারণী বৈঠক।

বিকাল ৪টা: সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান।

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীও শপথ নিয়েছেন।

Tags: সচিবালয় তারেক রহমান দফতর প্রধানমন্ত্রী বুধবার