• বিনোদন
  • কেন বলিউড ছাড়তে বাধ্য হয়েছিলেন, অবশেষে মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া

কেন বলিউড ছাড়তে বাধ্য হয়েছিলেন, অবশেষে মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া

বলিউডের অভ্যন্তরীণ নোংরা রাজনীতি ও একঘরে করে দেওয়ার চেষ্টার কারণে ভারত ছাড়তে বাধ্য হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

বিনোদন ১ মিনিট পড়া
কেন বলিউড ছাড়তে বাধ্য হয়েছিলেন, অবশেষে মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া

বলিউডের শীর্ষ অভিনেত্রী হিসেবে যখন তাঁর জয়জয়কার, ঠিক তখনই আকস্মিকভাবে ভারত ছেড়ে পাড়ি জমান সুদূর যুক্তরাষ্ট্রে। প্রিয়াঙ্কা চোপড়ার সেই সিদ্ধান্ত ভক্তদের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছিল। দীর্ঘ সময় পর এক সাক্ষাৎকারে বলিউড ছাড়ার নেপথ্যে থাকা তিক্ত অভিজ্ঞতা ও ইন্ডাস্ট্রির নোংরা রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এই বিশ্বতারকা।

বলিউড থেকে হলিউড—নিজেক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে সাফল্যের এই পথটি তাঁর জন্য মোটেও মসৃণ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছেন, কেন ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় তিনি বলিউড ছাড়তে বাধ্য হয়েছিলেন।

ইন্ডাস্ট্রির কোণঠাসা রাজনীতি প্রিয়াঙ্কা জানান, বলিউডে তাঁকে এক প্রকার একঘরে করে দেওয়া হয়েছিল। তিনি বলেন, “ইন্ডাস্ট্রিতে আমাকে কোণঠাসা করা হচ্ছিল। মানুষ আমাকে কাজ দিচ্ছিল না। লোকজনের সঙ্গে আমার নানারকম ঝামেলা তৈরি হচ্ছিল। আমি এই ধরণের খেলা খেলতে পারি না। আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম এই নোংরা রাজনীতি থেকে।”

হলিউডে যাওয়ার নেপথ্য কারণ বলিউডে ক্রমাগত চাপের মুখে থাকার সময় প্রিয়াঙ্কা বিকল্প পথ খুঁজতে শুরু করেন। ঠিক তখনই সংগীতের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ক্যারিয়ার শুরুর প্রস্তাব পান তিনি। প্রিয়াঙ্কা বলেন, “গান করার সুযোগটা আমার কাছে আশীর্বাদ হয়ে এসেছিল। আমি ভাবলাম, কেন আমি নতুন করে কিছু চেষ্টা করছি না? এটি আমাকে বলিউড থেকে দূরে যাওয়ার একটি সম্মানজনক পথ করে দিয়েছিল।”

সাফল্য ও বর্তমান ব্যস্ততা হলিউডে যাওয়ার পর প্রিয়াঙ্কাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ‘কোয়ান্টিকো’ সিরিজের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়ার পর একের পর এক বড় বাজেটের ছবিতে অভিনয় করেছেন তিনি। বর্তমানে স্বামী নিক জোনাস ও কন্যা মালতী মেরি জোনাসকে নিয়ে আমেরিকাতেই থিতু হয়েছেন এই অভিনেত্রী। তবে ভারতের সঙ্গে তাঁর যোগাযোগ ছিঁড়ে যায়নি, মাঝেমধ্যেই ব্যক্তিগত ও পেশাগত প্রয়োজনে দেশে ফেরেন তিনি।

Tags: bollywood entertainment news hollywood priyanka chopra indian-actress