• দেশজুড়ে
  • গোমস্তাপুর সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে ২ নারী আটক

গোমস্তাপুর সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে ২ নারী আটক

দেশজুড়ে ১ মিনিট পড়া
গোমস্তাপুর সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে ২ নারী আটক

চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশি নারীকে আটক করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে গোমস্তাপুর উপজেলার ১৬-বিজিবির রোকনপুর বিওপির আওতাধীন সীমান্ত পিলার ২১৯/৭১ আর-এর প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জোড়া ব্রিজ নামক স্থান থেকে তাদের আটক করা হয়। তারা ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে।

আটকরা হলেন- যশোর জেলার শার্শা উপজেলার পাঁচভুলাট গ্রামের গোলাম হোসেনের মেয়ে মোসা. মাছুরা খাতুন (৪৮) ও কুমিল্লা জেলার হোমনা উপজেলার ভিটামিনা গ্রামের মালু মিয়ার মেয়ে মোসা. লাকী আক্তার (২৪)।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, বিজিবি রাতে তাদের গোমস্তাপুর থানা পুলিশের কাছে দুইজন বাংলাদেশি নারীকে হস্তান্তর করেছে। আমরা তার পরিবারকে খবর দিয়েছি। তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tags: অভিযোগ সীমান্ত গোমস্তাপুর অনুপ্রবেশ নারী আটক