• জাতীয়
  • বিএনপি-আ.লীগ-জামায়াত যেই হোক, দোষী হলে রেহাই নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিএনপি-আ.লীগ-জামায়াত যেই হোক, দোষী হলে রেহাই নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয় ১ মিনিট পড়া
বিএনপি-আ.লীগ-জামায়াত যেই হোক, দোষী হলে রেহাই নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু ফরিদপুর জেলা প্রশাসনকে উদ্দেশ্য করে বলেছেন, দল-মত দেখার কোনো সুযোগ নেই।

দোষী হলে তিনি বিএনপি, জামায়াত বা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেই হোন, তাকে আইনের আওতায় আনতে হবে। এটিই সরকারের অবস্থান। নিরপেক্ষভাবে ব্যবস্থা নিতে হবে এবং সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা থাকবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আপনাদের সহকর্মী হিসেবে কাজ করতে চাই। আমি এখানে মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে বসিনি। আমরা যদি টিমওয়ার্ক করতে পারি, তাহলেই ফরিদপুরকে সুন্দরভাবে সাজাতে পারব।

আপনারা আমাকে সহকর্মী হিসেবে বিবেচনা করবেন। বেশির ভাগের কাছেই আমার মোবাইলফোন নম্বর আছে, যেকোনো সমস্যায় সরাসরি আমাকে জানাতে পারেন। রমজান মাস নিয়ে শামা ওবায়েদ বলেন, দ্রব্যমূল্য যাতে আর না বাড়ে, সে বিষয়ে সরকার সচেষ্ট আছে। কমার্স মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ইতোমধ্যে সে বিষয়ে কাজ শুরু করেছে।

আপনারা যারা গ্রাউন্ড লেভেলে আছেন, আপনাদের কোনো বিশেষ পরামর্শ থাকলে অবশ্যই দেবেন। তিনি বলেন, রমজান মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকসহ জনগণের মনে শান্তি রাখা, যাতে তারা সুন্দরভাবে রোজা পালন করতে পারে এবং ঈদ পালন করতে পারে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জনগণের অনেক আকাঙ্ক্ষা এই সরকারের ওপর। সুতরাং এটাকে হেলাফেলা করে দেখার কোনো সুযোগ নেই।

শামা ওবায়েদ বলেন, বিশেষ করে মাদক নিয়ে ঘরে বসে কথা বললে হবে না।

Tags: বিএনপি আ.লীগ জামায়াত পররাষ্ট্র প্রতিমন্ত্রী দোষী