• জাতীয়
  • ৪৪তম বিসিএসে নন-ক্যাডারে ২৯৫৮ প্রার্থী মনোনীত, পিএসসির নির্দেশনা প্রকাশ

৪৪তম বিসিএসে নন-ক্যাডারে ২৯৫৮ প্রার্থী মনোনীত, পিএসসির নির্দেশনা প্রকাশ

জাতীয় ১ মিনিট পড়া
৪৪তম বিসিএসে নন-ক্যাডারে ২৯৫৮ প্রার্থী মনোনীত, পিএসসির নির্দেশনা প্রকাশ

৪৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার পদে সাময়িকভাবে মনোনয়ন পেয়েছেন ২ হাজার ৯৫৮ জন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে নন-ক্যাডারে সুপারিশ পাওয়া প্রার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা ও শর্তাবলি উল্লেখ করা হয়েছে।

পিএসসির নির্দেশনা

কাগজপত্র যাচাই

নিয়োগকারী কর্তৃপক্ষ প্রার্থীদের দাখিল করা সনদপত্র, ডকুমেন্টস ও অন্যান্য কাগজপত্রের সত্যতা যাচাই করে নিশ্চিত হওয়ার পরই চূড়ান্ত নিয়োগ প্রদান করবে।

ভুল বা মিথ্যা তথ্যের ক্ষেত্রে ব্যবস্থা

কোনো প্রার্থী যদি আবেদনপত্রে জ্ঞাতসারে ভুল বা মিথ্যা তথ্য প্রদান, প্রয়োজনীয় তথ্য গোপন, টেম্পারিং, জাল সার্টিফিকেট দাখিল বা বয়স ও শিক্ষাগত যোগ্যতার সনদে অসংগতি সৃষ্টি করে থাকেন, তবে তার মনোনয়ন বাতিল করা হবে। গুরুতর অসম্পূর্ণতা ধরা পড়লেও একই ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্য পরীক্ষা

নন-ক্যাডার পদে মনোনীত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

পিএসসি জানিয়েছে, ফলাফল ও বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইট এবং টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।

Tags: ৪৪তম বিসিএসে নন-ক্যাডারপ্রার্থী মনোনীত পিএসসির নির্দেশনা প্রকাশ