আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ২২ ফেব্রুয়ারি জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেলা ১১ টা থেকে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে। শিল্পীর চোখে ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা, আমার চোখে শহিদ মিনার, ভাষার জন্য আত্মত্যাগ শীর্ষক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন-আরডিএর মহাপরিচালক (যুগ্ম সচিব) আনোয়ার হোসেন। জামালপুর সরকাবি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দে, জেলা প্রেস ক্লাবের সভাপতি-আজকের জামালপুর সম্পাদক এম.এ. জলিল, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা ও বাংলা ভাষা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শাহ জামাল এবং নাজমুল হক প্রমুখ ব্যক্তিবর্গ এতে বক্তব্য রাখেন।#
জামালপুরের মেলান্দহে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেশজুড়ে
১ মিনিট পড়া
আবুল কাশেম ,জামালপুর প্রতিনিধিঃ-