• দেশজুড়ে
  • লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি ' র) সীমান্তে ভারতীয় ইয়াবা ও জিরা জব্দ :

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি ' র) সীমান্তে ভারতীয় ইয়াবা ও জিরা জব্দ :

দেশজুড়ে ১ মিনিট পড়া
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি ' র)  সীমান্তে ভারতীয় ইয়াবা ও  জিরা জব্দ :

মোঃ তোছাদ্দেকুর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধি।।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পৃথক দুইটি বিশেষ অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও বিপুল পরিমাণ জিরা জব্দ করা হয়েছে। বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, একটি চোরাকারবারী চক্র সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য পণ্য চোরাচালানের চেষ্টা করতে পারে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ২০:৪৫ মিনিটে গংগারহাট বিওপির আওতাধীন আব্দুল্লাহপুর (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) এলাকায় এবং ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর ১২:৩০ মিনিটে দিঘলটারী বিওপির আওতাধীন ডিগ্রীর চর (থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট) এলাকায় বিজিবির দুইটি টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে টহলদল সন্দেহজনক কয়েকজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে তাদের ধাওয়া করলে চোরাকারবারীরা সঙ্গে থাকা মালামাল ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১,৩৫০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মোট ২৯ কেজি জিরা জব্দ করা হয়। লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ১,৩৫০ পিস ভারতীয় ইয়াবার সিজার মূল্য ৪,০৫,০০০ টাকা এবং ২৯ কেজি জিরার সিজার মূল্য ২৯,০০০ টাকা। সর্বমোট জব্দকৃত পণ্যের সিজার মূল্য ৪ লাখ ৩৪ হাজার টাকা। এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।” তিনি আরও জানান, মাদক চোরাচালান চক্রের সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের তৎপরতা মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।