• জাতীয়
  • ১৮ মাস পর আপন কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস

১৮ মাস পর আপন কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস

জাতীয় ১ মিনিট পড়া
১৮ মাস পর আপন কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস

দীর্ঘ ১৮ মাস পর আবারও নিজ কর্মস্থলে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে পৌঁছালে তার দীর্ঘদিনের সহকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

পরে গ্রামীণ পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ইউনূস সেন্টারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে চলমান কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

এ মাস শেষে সদ্য সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার গুলশানের বাসায় ফিরবেন বলেও জানানো হয়।

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুকে এসব তথ্য জানানো হয়।

Tags: ড. ইউনূস কর্মস্থল ১৮ মাস