রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে অভিযানে এ জরিমানা করা হয়।
জেলা টাস্কফোর্সের প্রধান ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী কার্যালয়ের সহকারী পরিচালক আছাদুল ইসলাম অভিযানটি পরিচালনা করেন।
অধিদপ্তর সূত্রে জানা যায়, কাজীরবাগ এলাকার পরশুরাম সড়কে অবস্থিত ‘দুই তারা চিড়া-মুড়ি’ কারখানায় তদারকির সময় দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছে।
এছাড়া ময়লাযুক্ত লবণ ব্যবহার এবং বিক্রির উদ্দেশ্যে প্রস্তুতকৃত মুড়ির বস্তায় ওজনে কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করেন।
সহকারী পরিচালক আছাদুল ইসলাম জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একই সঙ্গে ব্যবসায়ীদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়।