গাইবান্ধার সাদুল্লাপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সাদুল্লাপুর উপজেলার সাহানা ফিলিং স্টেশনের সামনে ঘাতক ট্রাক, সিএনজি চালিত অটোরিকশা এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে এই ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জন নিহত হন এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।নিহতরা হলেন: আলামিন(৩৫): অটোরিকশা চালক।গৌতম(৬৫): গাইবান্ধা পূর্বপাড়ার বাসিন্দা,পিতা:নারায়ণ চন্দ্র। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে দ্রুতগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।এতে যানবাহনগুলো দুমড়েমুচড়ে যায়।বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন এবং আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
গাইবান্ধার সাদুল্লাপুরে ট্রাক-সিএনজি-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ:আহত-৪ নিহত-২
দেশজুড়ে
১ মিনিট পড়া
আসাদুজ্জামান রুবেল, গাইবান্ধা প্রতিনিধি