গাইবান্ধার সাদুল্লাপুর কেন্দ্রীয় জামে মসজিদে লিফট নির্মাণ কাজের উদ্বোধন করেছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মো. মোতাহার হোসেন টিপু। শুক্রবার (১০ এপ্রিল) জুম্মার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন।উদ্বোধন শেষে তিনি মসজিদের মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন।এ সময় তিনি বলেন,এলাকার সার্বিক উন্নয়নে দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি পিছিয়ে পড়া অঞ্চলের উন্নয়ন সম্ভব।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, জেলা নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো.সাইফুল ইসলাম,সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন, উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুস ছালাম, বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুল কাইয়ুম হুদা,জেলা তাঁতী দলের আহ্বায়ক আসম সাজ্জাদ হোসেন পল্টনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এছাড়াও উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খন্দকার আব্দুল আউয়াল রানু ও সাধারণ সম্পাদক কল্লোল।অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা মো. জাহিদুল ইসলাম।উল্লেখ্য,মোতাহার হোসেন টিপুর আন্তরিক প্রচেষ্টায় মসজিদের নির্মাণ কাজের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে প্রায় ৭ লাখ টাকার প্রকল্প বরাদ্দ দেওয়া হয়েছে।
সাদুল্লাপুর কেন্দ্রীয় জামে মসজিদে লিফট নির্মাণ কাজের উদ্বোধন করলেন দুদক পরিচালক মোতাহার হোসেন
দেশজুড়ে
১ মিনিট পড়া
আসাদুজ্জামান রুবেল গাইবান্ধা প্রতিনিধি