টাঙ্গাইলের মাত্র পাঁচ টাকায় হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের মধ্যে রান্না করা দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর শহরের শহীদ মিনারে সর্বদা নির্ভীক ফাউন্ডেশনের উদ্যোগে খাবার বিতরণ করা হয়। ৫ টাকায় খাবার খেয়ে খুশি নিম্ন আয়ের মানুষেরা।
দুপুর আড়াইটা থেকে খাবারের জন্য পাঁচ টাকার টোকন সংগ্রহ করে অপেক্ষা করতে থাকেন সুবিধাবঞ্চিত শিশু, রিকশাচালক, ভ্যানচালক, ভিক্ষুক ও ছিন্নমূল মানুষজন। মাত্র পাঁচ টাকার বিনিময়ে পেটভরে মিক্স খিচুড়ি মুরগির মাংস খান তারা।
এসময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দা তাসমো, সামিউল হাসান সাদি, সভাপতি শাহিন সরকার, সাধারণ সম্পাদক মারুফ শিকদার, আলোকিত জীবন ফাউন্ডেশনের ফাউন্ডার শাম্মী হুদা, লন্ডন প্রবাসী সংগ্রাম মোহাম্মদ প্রমুখ। উপিস্থত ছিলেন।
আয়োজকরা জানায়, প্রতিমাসের দ্বিতীয় কিংবা তৃতীয় শুক্রবারের তারা ৫ টার বিনিময়ে দুপুরের খাবার বিতরণ করেন। সংগঠনের বেশির ভাগই শিক্ষার্থী। প্রায় দেড় বছর ধরে তারা এ কার্যক্রম করছেন।