• দেশজুড়ে
  • নকলায় কৃষককে হত্যার অভিযোগ, আটক ২

নকলায় কৃষককে হত্যার অভিযোগ, আটক ২

দেশজুড়ে ১ মিনিট পড়া
নকলায় কৃষককে হত্যার অভিযোগ, আটক ২

শেরপুরের নকলা উপজেলার একটি গ্রামে বাড়ির সীমানার রাস্তা নিয়ে বিরোধের জেরে খোরশেদ (৫০) নামে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গনপদ্দী ইউনিয়নের চিথলিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুজন হলেন- জুলেখা বেগম ও জোস্না।

স্থানীয় সূত্র ও নিহতের ছোট ভাই বকুল মিয়া জানান, দীর্ঘদিন ধরে তাদের চাচাতো বোনের স্বামী জুলহাস মিয়ার সঙ্গে পারিবারিক বাড়ির সীমানার রাস্তা নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় পারিবারিক বিরোধের জেরে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে জুলহাসের পরিবারের লোকজন খোরশেদকে একা পেয়ে পেছন দিক থেকে দুই হাত দিয়ে গলা চেপে ধরলে তিনি শ্বাস বন্ধ হয়ে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে জুলহাসের স্ত্রী জুলেখা ও হাফিজুলের স্ত্রী জোস্নাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, আইনি প্রক্রিয়া চলমান।

Tags: হত্যা অভিযোগ কৃষক নকলা আটক ২