• দেশজুড়ে
  • "২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি

"২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি

দেশজুড়ে ১ মিনিট পড়া
"২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি

মোঃ আবুল বাশার, রাজশাহী প্রতিনিধি।

রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত ৪টি পরীক্ষা কেন্দ্রে আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নিয়ন্ত্রণাধীন বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা চলাকালীন সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিবির্ঘ্নে সম্পন্নের লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কর্তৃক কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

পরীক্ষা উপলক্ষ্যে আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ) ও ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

উক্ত নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরীক্ষা কেন্দ্রসমূহ হলোঃ

(১) রাজশাহী নার্সিং কলেজ, রাজশাহী। (২) রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী। (৩) রাজশাহী কলেজ, রাজশাহী। (৪) রাজশাহী গভ. ওমেনস কলেজ, রাজশাহী।

২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ আরএমপি'র উপ-পুলিশ কমিশনার (মতিহার) ও অতিরিক্ত ডিআইজি সুপারনিউমারারি পদে পদোন্নতিপ্রাপ্ত মো: আল মামুন কর্তৃক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।