পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি তিনি ঢাকার Evercare Hospital Dhaka-এর আইসিইউতে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।
এ বিষয়ে জয়নাল আবদীন ফারুক তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন।
জানানো হয়েছে, আজ বাদ যোহর রাজধানীর নিকুঞ্জ-১, লেক রোড, ৪৩ নম্বর বাড়ির সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা আগামী ২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল ১১টায় নোয়াখালীর সেনবাগ উপজেলার ইয়ারপুরস্থ নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
পরিবারের পক্ষ থেকে মরহুমার রূহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।