• জাতীয়
  • নতুন গভর্নর নিয়োগের খবর, কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করলেন আহসান এইচ মনসুর

নতুন গভর্নর নিয়োগের খবর, কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করলেন আহসান এইচ মনসুর

জাতীয় ১ মিনিট পড়া
নতুন গভর্নর নিয়োগের খবর, কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করলেন আহসান এইচ মনসুর

গভর্নর ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হচ্ছে—এমন তথ্য ছড়িয়ে পড়ার পর কোনো ধরনের আনুষ্ঠানিক বক্তব্য না দিয়েই তিনি কেন্দ্রীয় ব্যাংক কার্যালয় ত্যাগ করেছেন।

আজ বুধবার দুপুরে কার্যালয় ত্যাগ করেন তিনি।

নতুন গভর্নর নিয়োগ ও তার পদত্যাগের বিষয় গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি পদত্যাগ করিনি, তবে খবরে শুনেছি।’ এর বাইরে আর কিছু বলেননি তিনি।

অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়। ড. মনসুর তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

Tags: গভর্নর নিয়োগ কেন্দ্রীয় ব্যাংক খবর আহসান এইচ মনসুর