• দেশজুড়ে
  • নীলফামারী সদর আসনের এমপির নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

নীলফামারী সদর আসনের এমপির নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

দেশজুড়ে ১ মিনিট পড়া
নীলফামারী সদর আসনের এমপির নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

তৈয়ব আলী সরকার নীলফামারী,নীলফামারী প্রতিনিধি

নীলফামারী ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেছেন নীলফামারী-২(সদর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ। বুধবার (২৫ ফেব্রæয়ারি) সকালে তাঁর নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ গ্রহন করেন। হাসপাতালের বিভিন্ন স্থানে নিজ হাতে ঝাড়– নিয়ে পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী শুরু করেন সংসদ সদস্য এ্যাড.আল ফারুক আব্দুল লতীফ। এছাড়া পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচীতে অংশ নেন নীলফামারী সিভিল সার্জন আব্দুর রাজ্জাক, হাসপাতালের তত্তাবধায়ক (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ হেল মাফি, আবাসিক মেডিকেল অফিসার আতিকুর রহমান (আরএমও) ও শিশু রোগ বিশেষজ্ঞ আব্দুল আউয়াল। পরিস্কার-পরিচ্ছন্নতা শেষে নবনির্বাচিত সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে দেখেন। এসময় তিনি চিকিৎসক,কর্মকর্তা-কর্মচারি, রোগী ও রোগীর স্বজনদের সাথে কথা বলেন। নবনির্বাচিত এমপি সাংবাদিকদের বলেন, স্বাস্থ্যসম্মত শহর এবং আধুনিক হাসপাতাল গড়ে তুলতে এই কর্মসূচী শুরু হলো। এটা একদিনের কর্মসূচী নয়,নিয়মিত ভাবেই এই কার্যক্রম চলবে। এসময় তাঁর সাথে ছিলেন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম,শহর শাখার নায়েব আমীর মোহাম্মদ মুছা,সহকারি সেক্রেটারি হাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা মোকাররম হোসেন, মাওলানা আব্দুল সালাম প্রমূখ।